1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নেত্রকোণা-৫ আসনে জামায়াতের প্রার্থী মাসুমের প্রার্থিতা বৈধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নেত্রকোণা-৫ আসনে জামায়াতের প্রার্থী মাসুমের প্রার্থিতা বৈধ

প্রতিনিধি

নেত্রকোণা-৫ আসনে জামায়াতের প্রার্থী মাসুমের প্রার্থিতা বৈধ
নির্বাচন কমিশনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলে কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এর আগে মামলা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে নেত্রকোণায় ৫টি আসনের মধ্যে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফার মনোনয়নপত্র স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান। রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে মামলা সংক্রান্ত সব তথ্য ও উপযুক্ত কাগজপত্র দাখিল করেন অধ্যাপক মাসুম মোস্তফা। শুনানি শেষে নির্বাচন কমিশন তার উপস্থাপিত কাগজপত্র সন্তোষজনক বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর অধ্যাপক মাসুম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, শুরুতেই আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যিনি আমার বৈধ অধিকার ফিরে পাওয়ার সুযোগ করে দিয়েছেন। নেত্রকোণার সম্মানিত রিটার্নিং কর্মকর্তা গত ৪ জানুয়ারি আমার নমিনেশন পেপার অবৈধ ঘোষণা করেন। ছোট্ট একটা ভুলের কারণে উনি আমাকে অবৈধ ঘোষণা করেছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে আমি নির্বাচন কমিশনে আপিল করি। আজকে মহামান্য আপিল কোর্ট আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। যারা আমার জন্য দোয়া করেছেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। বিশেষভাবে পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই। আগামীতে যেন আমরা আরও ভালো ফলাফল নিয়ে আসতে পারি এজন্য সকলের সহযোগিতা এবং দোয়া চাই।

বৈধতা ফিরে পাওয়ায় এখন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অধ্যাপক মাসুম মোস্তফা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে নেত্রকোণা-৫ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!