1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রশিদ-নবিদের অতিরিক্ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় লাগাম টানছে ক্রিকেট বোর্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

রশিদ-নবিদের অতিরিক্ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় লাগাম টানছে ক্রিকেট বোর্ড

প্রতিনিধি

রশিদ-নবিদের অতিরিক্ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় লাগাম টানছে ক্রিকেট বোর্ড
বিশ্বজুড়ে বেড়েই চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। জনপ্রিয় এসব লিগে আফগানিস্তানের ক্রিকেটারদের বেশ চাহিদা রয়েছে। ফলে তাদের অতিরিক্ত শারিরীক ধকল কিংবা চোটে পড়ারও ঝুঁকি দেখা দেয়। সে কারণে সব সময় গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে না পাওয়ারও নজির রয়েছে। এসব বিবেচনায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় লাগাম টানতে যাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

রশিদ খান, মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাইরা এখন থেকে বছরে তিনটির বেশি বিদেশি লিগ খেলতে পারবেন না। কাবুলে গতকাল (বুধবার) এসিবির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি লিগে খেলতে ক্রিকেট বোর্ড থেকে খেলোয়াড়দের যে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়, সেক্ষেত্রে লাগাম টানা হচ্ছে। তিনটির বেশি লিগে সেই এনওসি পাবেন না রশিদ-নবিরা।

এক বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ক্রিকেটারদের ফিটনেস সুরক্ষা ও মানসিকভাবে ভালো থাকার বিষয়ে প্রাধান্য দিয়ে বিদেশি লিগে খেলার ব্যাপারে নতুন নীতি অনুমোদন করেছে এসিবি। এখন থেকে ক্রিকেটাররা আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং আর মাত্র তিনটি আন্তর্জাতিক লিগে খেলতে পারবেন। ক্রিকেটারদের ওয়ার্কলোড সামলানো এবং জাতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এসিবির নতুন এই সিদ্ধান্তে অবশ্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা, বিশেষ করে টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। রশিদ বর্তমানে দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে এমআই কেপটাউনকে নেতৃত্ব দিচ্ছেন। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আইএল টি-টোয়েন্টি (এমআই এমিরেটস) এবং মেজর লিগ ক্রিকেটে (এমআই নিউইয়র্ক)। এ ছাড়া আইপিএলে গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ সদস্য আফগান এই তারকা।

এর বাইরে তরুণ স্পিনার নুর আহমেদ, অভিজ্ঞ তারকা মোহাম্মদ নবি, ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব-উর রহমান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নাভিন উল হক ও ফজলহক ফারুকিরাও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে আসছেন। অবশ্য বিশ্ব ক্রিকেটে ফ্র‌্যাঞ্চাইজি লিগ খেলায় এমন বিধি-নিষেধ চালু আছে বিভিন্ন দেশে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এর আগে মেগা টুর্নামেন্টটির শেষ প্রস্তুতি হিসেবে আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!