ইপেপার / প্রিন্ট
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম, চলমান বিচারিক প্রক্রিয়া ও প্রশাসনিক বিষয়াদি সম্পর্কে অবহিত করেন। বিচার বিভাগের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরও সুদৃঢ় করতে প্রধান বিচারপতির প্রতি আস্থা প্রকাশ করেন এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।