1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫ জন। তারা সবাই এ হামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপিতে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের নাম পরিচয় নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রাতে কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে দণ্ডবিধি আইনে একটি মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফিসারি মোড় এলাকার সাগর আলী (৬১), একেএম রেজাউল করিম (৩৯), নাজিম উদ্দিন (৩৭), সুজন মিয়া (২৭), খলিলুর রহমান (৪০), জয়নাল উদ্দিন (৫২) এবং নাজিম উদ্দিন (৪২)।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, আসামি আরিফুল ইসলামের বিরুদ্ধে মো. রাসেল নামের স্থানীয় এক ব্যক্তির ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে মারাত্মক আহত করার ঘটনায় গত কয়েকদিন আগে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। গতকাল (১৩ জানুয়ারি) ওই মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল এলাকায় গিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় আসামির সহযোগীরা পুলিশের ওপর স্বশস্ত্র হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আরিফুল ইসলামকে ছিনিয়ে নেয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!