1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বার্সেলোনার নজরে ব্রাজিলের ১৬ বছরের বিস্ময় বালক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বার্সেলোনার নজরে ব্রাজিলের ১৬ বছরের বিস্ময় বালক

প্রতিনিধি

বার্সেলোনার নজরে ব্রাজিলের ১৬ বছরের বিস্ময় বালক
ব্রাজিলেন পালমেইরাসের একাডেমি থেকে উঠে আসা ১৬ বছর বয়সী ফরোয়ার্ড এডুয়ার্দো কনসেইসাও ব্রাজিলিয়ান ফুটবলে নতুন আলোচনার নাম। কোপা সাও পাওলোতে এক ম্যাচে চার গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করে তিনি শুধু ম্যাচই জেতাননি, ইউরোপের ক্লাবগুলোর নজরও কেড়েছেন।

এই পারফরম্যান্সের পর ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব কনসেইসাওকে পর্যবেক্ষণে রেখেছে। স্প্যানিশ দৈনিক স্পোর্ট এর প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের সম্ভাব্য বিনিয়োগ হিসেবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।

২০২৬ সালের শুরুতেই উঠে আসা প্রতিভাবানদের একজন হিসেবে বিবেচিত কনসেইসাওয়ের মূল শক্তি তার টেকনিক, ড্রিবলিং ও গোলের সামনে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আক্রমণভাগের সব পজিশনে খেলতে পারা এই ফরোয়ার্ড বয়সের তুলনায় শারীরিকভাবেও পরিণত। ১৬ বছরেই তার উচ্চতা ১.৮০ মিটার এবং নিয়মিতই খেলছেন নিজের চেয়ে বয়সে বড় ফুটবলারদের বিপক্ষে।

পালমেইরাস তার প্রতিভার মূল্য বুঝেই গত ডিসেম্বরে কনসেইসাওকে প্রথম পেশাদার চুক্তিতে বেঁধে রেখেছে। ২০২৯ সাল পর্যন্ত করা সেই চুক্তি স্পষ্ট করে দেয়, ক্লাবটি তাকে ভবিষ্যতের বড় সম্পদ হিসেবেই দেখছে।

এখন দেখার বিষয়, ব্রাজিলের বিস্ময় বালক কত দ্রুত সময়ের মধ্যে ইউরোপীয় ফুটবলের বড় মঞ্চে জায়গা করে নিতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!