1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি, দর্শনে আগ্রহ কমেছে ভক্তদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি, দর্শনে আগ্রহ কমেছে ভক্তদের

প্রতিনিধি

বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ট্রফি, দর্শনে আগ্রহ কমেছে ভক্তদের
হোটেল রেডিসন বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর ভেন্যু। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপের সময়ও এই ভেন্যুতে ট্রফি প্রদর্শন হয়েছিল। সেই দুই বার উন্মাদনা ও জনসম্পৃক্ততা ছিল বেশি। এবার রেডিসন যেন ছিল খানিকটা ভাঙা হাটের মতোই।

২০১৩ সালে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য রেডিসন হোটেলের সামনে পর্যন্ত ফুটবলপ্রেমীদের লাইন ছিল। কাতার বিশ্বকাপের সময় ঐ রকম না হলেও বেশ জনসমাগম দেখা গেছে। এবার সেই তুলনায় ভিড় খুবই কম। কোকাকোলা বিশ্বকাপ ট্রফির প্রচারণা চালালেও উন্মাদনার মাত্রা কম কেন সেটার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সকাল সাড়ে দশটার দিকে বিমানবন্দরে বিশ্বকাপ ফুটবলের ট্রফি এসে পৌঁছায়। সেখানে বাফুফে ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা ট্রফি বরণ করেন। এরপরই রেডিসন হোটেলে আনা হয়। দুপুর দেড়টা থেকে প্রদর্শনী শুরু হয়। বাফুফে ও ফুটবলসংশ্লিষ্টরা মাত্র আধ ঘণ্টা সুযোগ পেয়েছিলেন ট্রফির সান্নিধ্যে থাকার। এরপর সাধারণ দর্শক, কোকাকোলার আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যম ছবি তোলার সুযোগ পায়।

ফিফা বিশ্বকাপের ট্রফি ট্যুর তাদের স্পন্সর কোকাকোলার মাধ্যমেই হয়ে থাকে। কোকাকোলা সূত্রে জানা গেছে, ১২০০-১৪০০ ব্যক্তি ট্রফি দেখার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৭০০ জন কোকাকোলার ট্রফি ক্যাম্পেইনের বিজয়ী। ফুটবল ফেডারেশন ও ফুটবল সংশ্লিষ্ট দুই শতাধিক। ফুটবল ফেডারেশনের মধ্যেই আবার জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অর্ন্তভূক্ত করা হয়েছে।

বিশ্বকাপ ট্রফি দেখা যেকোনো ফুটবলারের জন্য আরাধ্য। তবে বিগত সময়ের মতো এবারও সাবেক জাতীয় অধিনায়ক কিংবা জাতীয় দল, বয়স ভিত্তিক ফুটবলারদের এই অনুষ্ঠানে তেমন দেখা যায়নি। সাবেক ফুটবলারদের মধ্যে রোকনুজ্জামান কাঞ্চন ও বর্তমান ফুটবলারদের মধ্যে শেখ মোরসালিন, জামাল ভূইয়া ছাড়া তেমন কাউকে দেখা যায়নি। তারা দুই জন অবশ্য কোকাকোলার প্রচারণার অংশই ছিলেন। শেখ মোরসালিন বিশ্বকাপ ট্রফির প্রচারণায় অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত, ‘আমার মতো তরুণ একজন ফুটবলার এত বড় একটি কাজের অংশ হতে পেরেছি এটা খুবই আনন্দের ও সৌভাগ্যের। এটা আমার জন্য অনুপ্রেরণা সামনে আরো ভালো ফুটবল খেলার।’

বাফুফের মাধ্যমে জানা গেছে, নারী ও জাতীয় পুরুষ ফুটবলাররা আজকের ট্রফি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। নারী ফুটবলারদের কাউকে অবশ্য দেখা যায়নি। ফেডারেশন সূত্রের খবর, শুধু ঋতুপর্ণা গতকাল রাতে আগ্রহ প্রকাশ করলেও আজ তিনি আসেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!