1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফার্মগেট অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফার্মগেট অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

প্রতিনিধি

সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেটে আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে সড়ক অবরোধ তুলে নিয়েছেন। এতে দীর্ঘ সময় পর এলাকাটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে ফার্মগেট মোড় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়। এর আগে দুপুর থেকে অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকলেও জনদুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীদের ভাষ্য, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বিচারিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তারা অনড়।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে গুরুতর আহত হন এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর তিনি মারা যান। এরপর থেকেই বিচার ও গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার সড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!