1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেফার-রাফসান কেন আলোচনায়? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জেফার-রাফসান কেন আলোচনায়?

প্রতিনিধি

জেফার-রাফসান কেন আলোচনায়?
সংগীতাঙ্গনের প্রিয় মুখ জেফার রহমান এবং জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব বিয়ে করেছেন। যে সম্পর্ককে এতদিন কেবল ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে, সেই প্রেমই এবার পেয়েছে পরিণয়। দীর্ঘদিনের লুকোচুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা আর ভক্তদের হাজারো প্রশ্নের অবসান হয়েছে। অবশেষে গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে।

২০২৩ সালের ৯ নভেম্বর রাফসান সাবাব হুট করেই নিজের ফেসবুক হ্যান্ডেলে স্ত্রী সানিয়া এশার সঙ্গে বিচ্ছেদের খবর জানান। তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেও সেই সময় স্ত্রী এশা পাল্টা দাবি করেছিলেন- তিনি বিচ্ছেদ চাননি।

সাবেক স্ত্রী সানিয়া এশার সঙ্গে উপস্থাপক রাফসান সাবাব
এরপর থেকেই নেটিজেনদের আঙুল ওঠে সংগীতশিল্পী জেফার রহমানের দিকে। গুঞ্জন রটে, জেফারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ফাটল ধরেছে রাফসানের সাজানো সংসারে। বিচ্ছেদের ঘোষণা আসার পর থেকেই রাফসান ও জেফারকে প্রায়ই দেশের বাইরে একসঙ্গে দেখা গেছে।

বিশেষ করে গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডের ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে পেরি পেরি ফুডশপের ভেতরে তাদের একান্ত সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও সেই সময় এই জুটির কেউ-ই মুখ খোলেননি; বরং বিষয়টি নিয়ে রীতিমতো ‘মুখে কুলুপ’ এঁটেছিলেন তারা।

ভক্ত-অনুরাগীদের রসিকতা হোক কিংবা সমালোচনা রাফসান-জেফারকে নিয়ে আলোচনার রসদ কখনও ফুরোয়নি। দুই বছর ধরে চলা নানা বিতর্ক আর ব্যাখ্যার পর অবশেষে বিষয়টি স্পষ্ট হয়েছে। যে প্রেমকে এতদিন অস্বীকার করা হয়েছে, সময়ের পরিক্রমায় সেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!