1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শীর্ষে ফিরে কোহলির রেকর্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শীর্ষে ফিরে কোহলির রেকর্ড

প্রতিনিধি

শীর্ষে ফিরে কোহলির রেকর্ড
আইসিসি ওয়ানডে ব্যাটার র‌্যাংকিংয়ে বিরাট কোহলি এক নম্বর আসন দখল করলেন। ২০১৩ সালে প্রথমবার শীর্ষে বসেছিলেন, এনিয়ে ১১ বার। সবার উপরের জায়গায় ফিরে একটি রেকর্ডও গড়লেন ভারতের ব্যাটিং তারকা।

মাঠে নামলেই কোহলির রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করতে পারেননি অল্পের জন্য। তবে ৯৩ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সফল ব্যাটার হয়ে গেছেন। ২৮ হাজারের বেশি রান করে এখন তিনি কেবল শচীন টেন্ডুলকারের পেছনে। আজ (বুধবার) আইসিসির নতুন র‌্যাংকিংয়ে এক নম্বর ব্যাটারও হয়ে গেলেন।

সম্প্রতি ওয়ানডেতে দারুণ ফর্মে আছেন কোহলি। ডানহাতি ব্যাটার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রান করেছিলেন। তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৫, ১০২ ও ৬৫ রান করেন। কিউইদের বিপক্ষেও হয়তো এই ফর্ম ধরে রাখতে পারবেন তিনি।

আপাতত দারুণ ফর্মের স্বীকৃতি পেলেন। ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবার ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে তিনি। সব মিলিয়ে ৮২৫ দিন শীর্ষে থাকলেন ডানহাতি ব্যাটার। সবচেয়ে বেশিদিন শীর্ষে থাকার তালিকায় দশম স্থানে তিনি, তবে ভারতীয় হিসেবে সর্বোচ্চ। কোহলির দারুণ পারফরম্যান্সে র‌্যাংকিংয়ের এক নম্বর জায়গা থেকে নেমে যেতে হয়েছে তার সতীর্থ রোহিত শর্মাকে। দুই ধাপ নেমে তিনে তিনি। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল নিয়েছেন দ্বিতীয় জায়গাটি। কোহলির চেয়ে তিনি মাত্র এক পয়েন্ট পেছনে, আর রোহিত পিছয়ে ১০ পয়েন্টে। আইসিসির বোলার র‌্যাংকিংয়ে ওয়ানডের শীর্ষে রশিদ খান। টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সিকান্দার রাজা। পাকিস্তানের সাইম আইয়ুবকে নামিয়ে সবার উপরে জিম্বাবুয়ের তারকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!