1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত

প্রতিনিধি

 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহমেদ দেওয়ান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পানগাঁও ডক ইয়ার্ডের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ওই ঘটনা বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আহমেদ দেওয়ান কেরানীগঞ্জ দক্ষিণ পানগাঁওয়ের মৃত মফা দেওয়ানের ছেলে।

নিহতের মেয়ে রেখা জানান, “আমার বাবা পানগাঁও ডক ইয়ার্ডে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো আজ ভোরে কাজে যাচ্ছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই তার পেটের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করে এবং সঙ্গে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় বাবাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক জানান, বাবা আর বেঁচে নেই।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দ্রুত তদন্তের মাধ্যমে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্থানীয়রা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, এই ধরনের ঘটনা পুনরায় ঘটার আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!