1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নতুন ক্রিকেটার আনছে চট্টগ্রাম, চিন্তা নেই পারিশ্রমিক নিয়েও - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নতুন ক্রিকেটার আনছে চট্টগ্রাম, চিন্তা নেই পারিশ্রমিক নিয়েও

প্রতিনিধি

নতুন ক্রিকেটার আনছে চট্টগ্রাম, চিন্তা নেই পারিশ্রমিক নিয়েও
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবারের আসর মাঠে গড়ানোর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দিয়েছিল ট্রায়াঙ্গেল সার্ভিসেস গ্রুপ। এরপর দলটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন ম্যানেজমেন্টের অধীনে শুরু থেকেই দারুণ পারফর্ম করছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট পর্বে ৭ ম্যাচের ৫টিতেই জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে প্লে-অফ। ১৪ পয়েন্ট নিয়ে আপাতত তারা আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। এদিকে আসরের শুরু থেকেই ব্যাট হাতে ভালো খেলে যাচ্ছিলেন চট্টগ্রামের উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম রসিংটন।

৬ ম্যাচে করেছেন ২৫৮ রান। তবে আঙুলের চোটে বিপিএলের চলতি আসর থেকে ছিটকে যান এই ইংলিশ ক্রিকেটার। তার বিকল্প খুঁজতে ইংল্যান্ডের দুই তারকা ফিল সল্ট ও অ্যাডাম লাথামের সঙ্গে আলোচনা করছে দল এমনটি জানিয়েছেন হাবিবুল বাশার সুমন।

আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টিম ডিরেক্টর বাশার বলেন, ‘রসিংটন যেভাবে ব্যাটিং করতো, ওকে ঘিরেই আমাদের ব্যাটিংটা আবর্তিত হতো। নাঈম শেখও ওকে পাশে পেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতো। ওর না থাকাটা আমাদের অনেক বড় ধাক্কা। কিন্তু আমরা এটা নিয়ে খুব বেশি ভাবছি না। কারণ, এ ছাড়া আমাদের আর বিকল্প নেই। বিকল্প খেলোয়াড় তো নিতেই হবে।’

পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিসের সঙ্গে তাদের কথা হচ্ছে বলেও জানিয়েছেন বাশার, ‘আমরা লাথাম, ফিল সল্টসহ বেশ কিছু বড় খেলোয়াড়দের চেষ্টা করেছি; কিন্তু ওদের এখন পাওয়া যাবে না। এই মুহূর্তে আমরা মোহাম্মদ হারিসের সাথে কথা বলছি, পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক। ওর সাথে মোটামুটি কথা এগিয়েছে, সম্ভবত হারিস চলে আসবে।’

চট্টগ্রামের ক্রিকেটারদেরও পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না বলে জানিয়েছেন বাশার, ‘আমরা অনেক বেশি সন্তুষ্ট। চট্টগ্রাম রয়্যালসের পারিশ্রমিক বিসিবি পরিশোধ করছে। বিসিবির পরিশোধে অনেক নথিপত্রের কাজ থাকে। ফ্র্যাঞ্চাইজি পরিশোধে মালিক চেক দিলে টাকা পাওয়া যায় কিন্তু বিসিবিতে ব্যাংকিং লেনদেনসহ অনেক পক্রিয়া থাকে। আমরা নগদ অর্থ পরিশোধ করতে পারি না। এজন্য একটু সময় লাগে। তবে খেলোয়াড়রা জানে টাকাটা নিশ্চিত পাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!