1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফিলিস্তিনের সংহতিতে বাংলাদেশে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফিলিস্তিনের সংহতিতে বাংলাদেশে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু

প্রতিনিধি

ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম ও গাজার মজলুম জনগণের প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশে শুরু হয়েছে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসায় আয়োজিত সেমিনার ও বিশেষ বার্তার মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

ফিলিস্তিন ওলামা পরিষদ আহূত আন্তর্জাতিক কুদস সপ্তাহের অংশ হিসেবে বাংলাদেশে ‘আল-কুদস গ্লোবাল উইক বাংলাদেশ’ এই কর্মসূচি আয়োজন করেছে। ইন্তিফাদা ফাউন্ডেশন, বাংলাদেশ সহায়ক হিসেবে যুক্ত ছিল।

সেমিনারে ফিলিস্তিন ও গাজার বর্তমান সংকটময় পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্য ও ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজনকারীরা জানান, ফিলিস্তিনের মুক্তি এবং আল-আকসার সুরক্ষা কেবল আঞ্চলিক লড়াই নয়, বরং এটি সারা বিশ্বের মুসলিমদের ঈমানি দায়িত্ব।

সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে দেশের মানুষকে ফিলিস্তিনের বাস্তব পরিস্থিতি ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সেমিনার শেষে ফিলিস্তিন, গাজা ও বিশ্বব্যাপী নিপীড়িত মুসলমানদের মুক্তি ও শান্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!