1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের হামলায় আহত যুবক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের হামলায় আহত যুবক

প্রতিনিধি

আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তদের হামলায় আহত যুবক
রাজবাড়ী আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তের হামলায় মো. আশরাফুল হক ওরফে ইনসান (৩০) নামে এক যুবক আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আহত ইনসান রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকার মুকুল রহমান ওরফে মুকুল ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের সামনে হাজিরা দিতে আসার সময় অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে ইনসানের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত ৩১ ডিসেম্বর রাতে রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর কলেজ পাড়ায় দুর্বৃত্তরা ইনসানকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে এতে সিফাত মণ্ডল (১২) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। উল্লেখ্য, ইনসানের নামে রাজবাড়ী থানায় হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্রসহ ১২টি মামলার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!