1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উত্তরায় বিদেশি মদসহ গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

উত্তরায় বিদেশি মদসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি

উত্তরায় বিদেশি মদসহ গ্রেপ্তার ২
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

গ্রেপ্তরাকৃতরা হলেন—মো. শফিউল্লাহ হাওলাদার (২৫) ও মো. দুলাল হাওলাদার (৩০)।

তিনি জানান, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উত্তরা পূর্ব থানার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের একটি বাসার নিচতলায় বিক্রয়ের উদ্দেশে অবৈধ মাদকদ্রব্য মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এরপর সেখান থেকে মোট ৮৪ বোতল বিদেশি মদ ও ২০ কেস বিয়ার উদ্ধার করা হয়। এ সময় শফিউল্লাহ হাওলাদার ও দুলাল হাওলাদার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!