1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সর্বোচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল জনজীবন, সরকারের নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সর্বোচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল জনজীবন, সরকারের নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই

প্রতিনিধি

সর্বোচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল জনজীবন, সরকারের নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই
দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল জনজীবন, নির্বাচনের কারণে সরকারের নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক সম্পর্ক বিভাগের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি বিরাজমান। সর্বোচ্চ মূল্যস্ফীতির দিক থেকে ২০২৫ সালে বাংলাদেশ শীর্ষে ছিল। ২০২৬ সালেও বাংলাদেশে সর্বোচ্চ মূল্যস্ফীতি থাকবে। ২০২৫ সালে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৯ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

তিনি বলেন, মূল্যস্ফীতি সরাসরি মানুষের খাদ্যে প্রভাব ফেলে। মূল্যস্ফীতির কারণে মানুষের খাবারের তালিকা থেকে পুষ্টি হারিয়ে যায়। নির্ধারিত আয়ের মানুষ ও নিন্ম আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মূল্যস্ফীতির কারণে। সেজন্য সরকারকে এই বিষয়ে সক্রিয় হতে হবে। নির্বাচনের অজুহাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয় থাকার কোনো সুযোগ নেই।মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সাম্প্রতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানেও ভয়াবহ মূল্যস্ফীতি হয়েছিল। তবে তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বাংলাদেশে মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণ করা গেলো না তার কারণ জাতি জানতে চায়। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের নাগরিকদের কেন সর্বোচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল হতে হবে?

রাজনৈতিক সরকারের সময় মধ্যস্বত্বভোগী, চাঁদাবাজ, অতিমুনাফাখোর ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কথা আমরা জানি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও কেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা তা জাতি জানতে চায়।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর হউন। মানুষের পেটে খাবার না থাকলে কোনো সংস্কার, কোনো নির্বাচন মানুষকে আকৃষ্ট করে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!