1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ১৬ মাসে ১৯ খুন একাধিক গুলিবিদ্ধ আইনশৃঙ্খলা ফেরাতে পুলিশের তৎপরতা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে ১৬ মাসে ১৯ খুন একাধিক গুলিবিদ্ধ আইনশৃঙ্খলা ফেরাতে পুলিশের তৎপরতা

মো. তৌহিদ- নিজন্ব প্রতিবেদক : (চট্টগ্রাম)

চট্টগ্রামে ১৬ মাসে ১৯ খুন একাধিক গুলিবিদ্ধ আইনশৃঙ্খলা ফেরাতে পুলিশের তৎপরতাচটগ্রামের রাউজান উপজেলায় হত্যা, চাঁদাবাজি, সংঘর্ষম ও সহিংসতার লাগাম কিছুতেই টানা যাচ্ছে না। ২৪৬ দশমিক ৫৯ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলায় ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। পাহাড়, নদী ও খালবেষ্টিত রাউজানে বসবাস করেন ৩ লাখ ৯৬ হাজার ৩৫৮ জন মানুষ। শিক্ষার হার ৮৪ দশমিক ৮৭ শতাংশ হলেও কয়েকটি বিপথগামী সন্ত্রাসী গোষ্ঠীর কারণে পুরো উপজেলাই এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। এমন অবস্থায় আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাউজান আসনে শান্তিপূৰ্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ভোটার ও প্রার্থীদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে রাউজানে একাধিক সন্ত্রাসী বাহিনীর অস্তিত্ব থাকলেও গত বছরের ৫ আগস্টের পর এসব বাহিনীর তৎপরতা ও সংখ্যা যেন আরও বেড়ে গেছে। আধিপত্য বিম্তার, চাঁদাবাজি, বালু ও মাটির ব্যবসা নিয়ন্ত্রণ, ইটভাটা ও বিভিন্ন ব্যবসা প্ৰতিষ্ঠান থেকে চাঁদা আদায় এবং অপহরণ বাণিজ্যকে কেন্দ্ৰ করে একের পর এক সহিংস ঘটনা ঘটছেই। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ ও হামলা এখন এখানকার নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্ৰ জানায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাউজান উপজেলায় কমপক্ষে ১৮টি হত্যাকান্ড ঘটেছে। এর মধ্যে ১৩টি হত্যাকান্ডই সংঘটিত হয়েছে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্ৰ করে। অধিকাংশ ঘটনাতেই দুৰ্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছ। কিন্তু এসব ঘটনায় জড়িতদের বড় একটি অংশ এখনও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, যা সাধারণ মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। গত ৫ জানুয়ারি রাতে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীর গুলিতে নিহত হোন বিএনপি নেতা জানে আলম সিকদার (৫০) | তিনি পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং রাউজান বিএনপির একাংশের নেতৃত্বদানকারী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন তিনি। নিজ বাড়ির সামনেই দুৰ্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকার পর রাউজান জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান মুনসিরঘাটা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়। এছাড়াও চট্টগ্রামের ফটিকছড়িতে গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধার আনুমানিক ৭টার দিকে রাউজান উপজেলার লেলাং ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অ্যাডিশনা এসপি) ক্রাইম এন্ড অপারেশন মো. সিরাজুল ইসলাম জানান,রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এলাকাকে মার্ক করে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের বিশেষ অভিযান চলমান। এই অভিযানে চাঁদাবাজ,হত্যাকারী, সন্ত্রাসী কর্মকান্ড ও অস্ত্রধারীদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা আছে কি না? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে নির্দিষ্ট কোন মন্তব্য করতে পারছিনা তবে অপরাধের সঙ্গে যেই’ই জড়িত হোকনা কেন তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত পদক্ষেপের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!