1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ১০ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ১০

প্রতিনিধি

বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ১০
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় জুটমিলের শ্রমিক টানা পিকআপের তিন শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসদরের সোতাশি গ্রামে অরক্ষিত একটি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় জনতা জুটমিলের শ্রমিক বোয়ালমারীর ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হন। গুরুতর আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুটমিল থেকে কাজ শেষে প্রায় পনেরজন শ্রমিক নিয়ে একটি পিকআপ বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিল। বিকেল ৩টার দিকে রাজবাড়ীর কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেনটি যাওয়ার পথে পৌরসদরের সোতাশি অরক্ষিত রেলগেট এলাকায় শ্রমিকবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত ৫ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে সবাই দৌড়ে গিয়ে দেখেন ট্রেনের সঙ্গে জুটমিলের শ্রমিকদের গাড়ি সংঘর্ষ হয়ে তিনজন মারা গেছে।পরে আহতদের হাসপাতালে নিয়ে যান তারা।

ঘটনাস্থল বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান ও থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন পরিদর্শন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাজবাড়ীর কালুখালী থেকে ভাটিয়াপাড়া যাওয়ার পথে লোকাল ট্রেনে সোতাশি নামক স্থানে একটি পিকাপকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলে একটি অরক্ষিত রেলক্রসিং রয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!