1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি

প্রতিনিধি

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবি
২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব ধরনের সুযোগ সুবিধা এবং সব ধরনের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে অধিনায়কের সামারি কোর্ট বিডিআর-২০০৯ নামের একটি সংগঠন।

সোমবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এই দাবি জানানো হয়।তাদের অন্যান্য দাবিগুলো হলো- অতিদ্রুত স্বাধীন তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে; বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর বিচার করতে হবে।

আলোচনা সভায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও সংগঠনটির সভাপতি মো. জহরুল ইসলাম জহুর বলেন, আমাদের জানামতে— পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড ও বিচার কার্যক্রম সমাপ্ত হওয়ার পরে যেসব বিডিআর সদস্য নিজ নিজ ইউনিটে হাজির ছিলেন, তাদের সবাইকে একই আইনে একই চার্জশিট দেওয়া হয়। এ আইনে হাজার হাজার নিরপরাধ বিডিআরকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই সঙ্গে একই চার্জশিটভুক্ত বাকি সদস্যদের পূর্ণ মর্যাদায় চাকরিতে বহাল রাখা হয়। সেই ধারাবাহিকতায় আমাদেরও চাকরি করার সুযোগ দিতে পারতো। কিছু আমাদের সঙ্গে অন্যায় ও অবিচার করা হয়েছে। তাই আমরা এখন ন্যায়বিচার প্রত্যাশা করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, স্বাধীন তদন্ত কমিশন বহু প্রতিকূলতা, সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জের মধ্যে একটি প্রতিবেদন সরকারকে দাখিল করেছে। যদিও আমরা এখনো জানি না এই প্রতিবেদনে কী আছে। আমরা বিশ্বাস করি— মর্মান্তিক পিলখানা হত্যাকাণ্ড ঘটনার প্রকৃত সত্য উন্মোচন এবং সব শহীদ ও ষড়যন্ত্রের শিকার ক্ষতিগ্রস্ত হাজারো বিডিআর সদস্য ও তাদের পরিবারের বিভিন্ন বেদনা, অনিশ্চয়তা ও ন্যায়বিচারের প্রত্যাশার মুখোমুখি দাঁড়িয়ে এই কমিশনের রিপোর্ট জাতির কাছে সত্যের নতুন দুয়ার খুলবে।

আলোচনা সভায় চাকরিচ্যুত বিডিআর সদস্য খান আমানউল্লাহ শোয়েব, সিপাহি মো. হুমায়ুন, সিপাহি, মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!