1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইউক্রেনের জন্য নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ব্রিটেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইউক্রেনের জন্য নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ব্রিটেন

প্রতিনিধি

ইউক্রেনের জন্য নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ব্রিটেন
রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের জন্য নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যুক্তরাজ্য। নতুন এই ক্ষেপণাস্ত্র ২০০ কেজি বিস্ফোরক (ওয়্যারহেড) বহন করে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে।

‘প্রজেক্ট নাইটফল’ নামের বিশেষ একটি প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে এসব ক্ষেপণাস্ত্র। যুক্তরাজ্যের সরকারের ওয়েব পোর্টাল গভ ডট ইউকে নিশ্চিত করেছে এ তথ্য। এক প্রতিবেদনে গভ ডট ইউকে-তে বলা হয়েছে, এই প্রকল্পের সবগুলো ক্ষেপণাস্ত্র হবে নাইটফল সিরিজের অন্তর্গত। প্রতি মাসে ১০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে এবং এক একটি ক্ষেপণাস্ত্রের দাম পড়বে ৮ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ১১ লাখ ৪৩ হাজার টাকা)।

নাইটফল সিরিজের এই ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন যানবাহন থেকে নিক্ষেপ করা যাবে এবং প্রায় একসঙ্গে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হবে। ফলে এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে সবগুলো ক্ষেপণাস্ত্রকে আটকানো বেশ কঠিন হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ভাবছেন যে তিনি দায়মুক্তি পেয়ে গেছেন। এ কারণেই সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছেন তিনি এবং সামরিক লক্ষ্যবস্তুগুলোর পাশাপাশি বেসামরিক এলাকাতেও বোমা ফেলছে রুশ বাহিনী।”

“তবে এত সহজে পুতিন ছাড় পাবেন না। ইউক্রেন লড়াই করবে এবং এ লড়াইয়ে যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে। এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের লৌহকঠিন প্রতিশ্রুতির নিদর্শন।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!