1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ইরানের স্বাধীনতা আসন্ন, শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘ইরানের স্বাধীনতা আসন্ন, শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে’

প্রতিনিধি

‘ইরানের স্বাধীনতা আসন্ন, শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে’
ইরানের শেষ শাহের ছেলে রেজা পাহলভি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশে এক পোস্টে বলেছেন, দেশের স্বাধীনতা আসন্ন।

তিনি এক্সে লিখেছেন, ‘গত দুই সপ্তাহে, বিশেষ করে গত চার দিনে, আপনারা দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মাধ্যমে অবৈধ ইসলামি প্রজাতন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছেন।

তিনি লেখেন, ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করতে এবং আমাদের প্রিয় ইরানকে পুনরুদ্ধারে আমি জাতীয় অভ্যুত্থানের একটি নতুন পর্ব ঘোষণা করছি।

‘ইরানের স্বাধীনতা আসন্ন। আমরা একা নই। শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে।’অর্থনৈতিক অবস্থা ও মুদ্রাস্ফীতির কারণে ইরানে গত কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। চলতি দফার এই ২৮ ডিসেম্বর শুরু হয়।

এই বিক্ষোভে এ পর্যন্ত ৫৩৮ জন নিহত হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬ শতাধিক। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

নিহত ও বন্দির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। তবে ইরানের সরকার এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বিক্ষোভের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছেন। ইরানের ক্ষমতাসীন ইসলামি প্রজাতান্ত্রিক সরকার নিষ্ঠুর পন্থায় বিক্ষোভ দমনের উদ্যোগ নিলে দেশটিতে সামরিক অভিযান চালানো হবে— এমন হুমকি কয়েকবার দিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!