1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরিশালের প্রবাসীর মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরিশালের প্রবাসীর মৃত্যু

প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বরিশালের প্রবাসীর মৃত্যু
সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় বরিশালের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে।

নিহত মো. মিজানুর রহমান (৩০) বরিশাল জেলার চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা মিজানুর রহমান আলমগীর শরীফের বড় ছেলে। জীবিকার তাগিদে প্রায় এক বছর আগে তিনি সৌদি আরব যান। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে তিনি প্রবাসজীবন শুরু করেছিলেন।

পরিবারের বরাতে জানা গেছে, শনিবার সৌদি আরবের ইয়াম্বো শহরে সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা সালাম শরীফ।

চাঁদপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, “মিজানুর রহমান ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্ববান একজন যুবক। পরিবারের কথা ভেবেই তিনি বিদেশে গিয়েছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”

নিহত মিজানুর রহমান স্ত্রী, সাড়ে তিন বছরের এক কন্যা, দুই ভাই ও তিন বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। স্বামীর মৃত্যুতে স্ত্রী ও অবুঝ শিশুকন্যা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!