1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
হৃদয়কে ওপেনিংয়ে খেলানোর কারণ জানালেন সোহান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

হৃদয়কে ওপেনিংয়ে খেলানোর কারণ জানালেন সোহান

প্রতিনিধি

হৃদয়কে ওপেনিংয়ে খেলানোর কারণ জানালেন সোহান
বিপিএলে এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন তাওহীদ হৃদয়। আজকের আগে সব ম্যাচেই দলটির হয়ে তিন নম্বরে ব্যাটিং করেছেন তিনি। তবে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দারুণ এক ইনিংস খেললেন হৃদয়। ৩ রানের জন্য সেঞ্চুরি করতে না পারলেও সবার প্রশংসা পাচ্ছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয়কে ওপেনিংয়ে খেলানোর কারণ জানিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তিনি বলেন, ‘আমরা সেরা কম্বিনেশন খুঁজছি। যেহেতু পাওয়ারপ্লেতে গত কিছু দিন স্ট্রাগল করেছি। যেহেতু হৃদয়ও শটস খেলতে পছন্দ করে। এ কারণে ওর ওপেন যাওয়া। যে উইকেট, অবশ্যই নতুনদের জন্য মারা কঠিন। হৃদয় পুরো ইনিংসেই ভালো ব্যাট করেছে। আমার এটাই মনে হয়েছে। সাথে ওর একশর সুযোগ।’

তবে হৃদয় শতক না পাওয়ায় একটু আক্ষেপই হচ্ছে সোহানের, ‘হৃদয় অসাধারণ ইনিংস খেলেছে, ইনিংস সুন্দর করে গুছিয়েছে। তবে মাঝখানে ৩০ বল আমাদের কোনো বাউন্ডারি আসেনি। উইকেট ভালো, রানও ভালো ছিল। তবে ফিল্ডিং আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। মাঝখানে ২ ওভার যদি ভালো করতে পারতাম হয়ত রান রেট ১০ এর ওপরে যাওয়ার সম্ভাবনা ছিল তাহলে এই উইকেটে তাড়া করা কঠিন হতো। তবে দশের ওপর নিতে পারিনি কখনই।’

‘হৃদয় খুব সুন্দর ব্যাটিং করেছে। একশ ডিজার্ভ করে। টি-টোয়েন্টিতে একশ খুব স্পেশাল। শেষ বল ভালো জায়গায় ছিল। একশ হলে ভালো লাগত।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!