1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কো-অপারেটিভ সোসাইটির নামে ২ কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কো-অপারেটিভ সোসাইটির নামে ২ কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার

প্রতিনিধি

কো-অপারেটিভ সোসাইটির নামে ২ কোটি টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেপ্তার
মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির আড়ালে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আক্তারুল ইসলাম বিল্লাল (৪০)। তিনি ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.’ নামের একটি সমিতির মাধ্যমে প্রতি লাখ টাকায় মাসে ২ থেকে ৩ হাজার টাকা লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, শনিবার (১০ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের মূলহোতা আক্তারুল ইসলাম বিল্লালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আক্তারুল ইসলাম বিল্লাল ও তার স্ত্রী নার্গিস পরিকল্পিতভাবে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.’ নামের সমিতি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন। তারা উচ্চ সুদের আশ্বাস দিয়ে টাকা জমা নিতেন, কিন্তু প্রতিশ্রুত লভ্যাংশ ও মূলধন ফেরত দিতেন না।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আক্তারুল ও তার স্ত্রী সাধারণ জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে উচ্চ সুদে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিলেও বিনিয়োগকারীদের কোনো লাভ পরিশোধ করতেন না।

গ্রেপ্তার আক্তারুল ইসলাম বিল্লালের বিরুদ্ধে ডিএমপির মুগদা থানায় এরইমধ্যে তিনটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলা রুজু রয়েছে। এ ধরনের আরও মামলা তদন্তাধীন রয়েছে এবং চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!