1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য তালিকা চাইল ইসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য তালিকা চাইল ইসি

প্রতিনিধি

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের সদস্য তালিকা চাইল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠানের লক্ষ্যে তৎপরতা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে গঠিত ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’-এর কার্যক্রম আরও গতিশীল করতে সদস্যদের তালিকা জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এই নির্দেশনাটি পাঠিয়েছেন।

নির্দেশনার বিষয়ে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এবং নির্বাচন-পূর্ব অনিয়ম রোধে পরিপত্রের (পরিপত্র-৯) মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা আগেই দেওয়া হয়েছিল। একইসঙ্গে ওই সেলের কার্যপরিধি অনুযায়ী গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোরও নির্দেশনা ছিল।

সেলের কার্যক্রম অধিকতর গতিশীল করার লক্ষ্যে এবার সদস্যদের নাম ও মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের ‘নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১’ শাখায় পাঠাতে অনুরোধ করা হয়েছে।

আপিল শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি শেষ তারিখ। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, আসন্ন এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে এই সেলটি কেন্দ্রীয়ভাবে সমন্বয়কের ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!