1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজশাহীর কাছে হেরে যা বললেন সোহান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

রাজশাহীর কাছে হেরে যা বললেন সোহান

প্রতিনিধি

রাজশাহীর কাছে হেরে যা বললেন সোহান
বিপিএলে সবসময়ই তারকা নির্ভর দল সাজায় রংপুর রাইডার্স। ভালো দল নিয়েও গত কয়েক আসরে সুবিধা করতে পারছে না তারা। কিছুতেই যেন শিরোপা খরা কাটিয়ে উঠতে পারছে না দলটি। চলমান আসরেও তারকায় ঠাসা দল গড়েছে রংপুর রাইডার্স।

সবশেষ দুই ম্যাচে টানা হেরেছে রংপুর। নোয়াখালী এক্সপ্রেসের কাছে হারের পর আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষেও হেরেছে তারা। যে কারণে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। সবমিলিয়ে দল হিসেবে খেলতে না পারায় পোড়াচ্ছে সোহানকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বললেন, ‘আমার কাছে মনে হয় যে, যে ধরনের দল আমাদের, ওইভাবে মাঠে পারফর্ম করতে পারছি না। দলে অনেক বড় নাম আছে। কিন্তু আমাদের সবারই আসলে নিজেদের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।’

তাওহীদ হৃদয়কে ওপেনিংয়ে ব্যাটিং করানো নিয়ে সোহান বলেন, ‘মনে হয় আমরা একটা বেস্ট কম্বিনেশন খুঁজছি। যেহেতু পাওয়ার প্লেতে আমরা ভুগছি, সেখানে ব্যাটিং অর্ডারে একটু পরিবর্তন আনতে চেয়েছি। আর যেহেতু হৃদয় শট খেলতে পছন্দ করে, এই কারণে আসলে ওকে ওপেন করানো।’

পুরো ২০ ওভার উইকেটে থেকে ৯৭ রানে অপরাজিত ছিলেন হৃদয়। এ নিয়ে সোহান বলেন, ‘হৃদয় অসাধারণ ব্যাটিং করেছে এবং ও ইনিংসটা সুন্দর করে গুছিয়েছে। কিন্তু একইসঙ্গে আমার কাছে মনে হয় যে মাঝখানে ৩০ বল আমরা কোনো বাউন্ডারি ছাড়া ছিলাম…। তবে উইকেট অনুযায়ী আমার কাছে মনে হয় যে, রানটা ভালো রান ছিল। কিন্তু আমাদের জন্য বড় চিন্তার বিষয় ফিল্ডিংটা। মাঝখানে দুইটা ওভার (ব্যাটিংয়ে) আমরা যদি ভালো করতে পারতাম, তাহলে হয়তো রানরেটটা দশের উপরে যাওয়া সম্ভব ছিল। যেটা এই উইকেটে কঠিন হতো। কিন্তু আমরা কোনো সময়ই আসলে রানরেটটা দশের উপরে নিয়ে যেতে পারিনি।’

রংপুরের পাকিস্তানি পেসার আকিফ জাবেদ এবার ফর্মে নেই। তার অফফর্ম ভোগাচ্ছে কি না? এমন প্রশ্নে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় যে, বোলিং ইউনিট বলি বা ব্যাটিং ইউনিট কিংবা ফিল্ডিংয়ের কথা বলি, আমাদের দল হিসেবে খেলতে হবে। এই টুর্নামেন্টে লিগ পর্বে আমাদের আরও তিনটা ম্যাচ আছে। এখন পর্যন্ত আমরা দল হিসেবে খেলতে পারিনি। আমাদের ১০০ শতাংশ দিতে পারিনি। যখন দল হিসেবে তিন বিভাগেই ভালো করব, তখনই আসলে ফল পক্ষে আসবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!