1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭-০ গোলে জিতল ঋতুপর্ণারা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৭-০ গোলে জিতল ঋতুপর্ণারা

প্রতিনিধি

নারী ফুটবল লিগে রাজশাহী স্টার প্রথম দুই ম্যাচই জিতেছে। দুই ম্যাচ জিতলেও জাতীয় দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমা গোল পাননি। আজ সানজিদার পুলিশ এফসির বিরুদ্ধে ঋতুপর্ণার রাজশাহী ৭-০ গোলে জয়লাভ করে। তারকা ফুটবলার ঋতুপর্ণা জোড়া গোল করেন।

বাংলাদেশ নারী ফুটবল লিগে আজ পাঁচ ম্যাচ ছিল। সন্ধ্যা সাতটায় দিনের শেষ ম্যাচ ছিল পুলিশ ও রাজশাহী স্টারের মধ্যে। দুই দলেই জাতীয় দলের ফুটবলার থাকায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল। ৯ ও ১২ মিনিটে ঋতুপর্ণার জোড়া গোলে ২-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রাজশাহী। পরের অর্ধে রাজশাহী আরো ৫ গোল করে।

নারী ফুটবলে লিগে আজ অন্য ম্যাচগুলোতে জয়লাভ করেছে ফরাশগঞ্জ, সদ্য পুষ্করণী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ভিডিপি। আজ ছিল লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপি উমহেলা মারমার ৫ গোলে নাসরিনকে পরাজিত করে। গত লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং একাডেমি হেরেই চলছে। আজকের ম্যাচে অবশ্য এক গোল পরিশোধ করেছে। পরের ম্যাচে হয়েছে ১৮ গোল। উন্নতি খাতুন ডাবল হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হন।

সদ্য পুষ্করণী ৭-০ গোলে ঢাকা রেঞ্জার্সকে পরাজিত করে। চার গোলদাতা ঝিনুক হন ম্যাচ সেরা। ফরাশগঞ্জ ৯-০ গোলে সিরাজ স্মৃতিকে হারায়। শামসুন্নাহার জুনিয়র ৪ গোল করে ম্যাচ সেরা, মারিয়া মান্দাও হ্যাটট্রিক করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!