1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসিতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা রোববার, থাকছেন ফোকাল পয়েন্ট কর্মকর্তারা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ইসিতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা রোববার, থাকছেন ফোকাল পয়েন্ট কর্মকর্তারা

প্রতিনিধি

ইসিতে আইনশৃঙ্খলা সমন্বয় সভা রোববার, থাকছেন ফোকাল পয়েন্ট কর্মকর্তারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যাবলীর সমন্বয় করতে বিশেষ সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) এই সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন বলে জানিয়েছে সংস্থাটি।

ইসি আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিত করা এই সভার মূল লক্ষ্য। উদ্ভূত পরিস্থিতিতে মাঠ পর্যায়ের নিরাপত্তা ও কৌশলগত দিকগুলো নিয়ে সভায় আলোচনা হতে পারে।নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থাগুলোকে তাদের ফোকাল পয়েন্ট বা উপযুক্ত প্রতিনিধি পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!