1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইসলামী আন্দোলন বাংলাদেশের আপিলে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আপিলে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আপিলে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন প্রার্থী। দলটির পক্ষ থেকে করা পাঁচটি আবেদনের শুনানির পর চারটি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মো. হানিফ মিয়া।

অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে পাঁচটি সংসদীয় আসনের জন্য আপিল করেছিলাম। এর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

কমিশনের সিদ্ধান্তে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন– নুর উদ্দিন (চট্টগ্রাম-১১), আনোয়ার হোসেন (ঢাকা-১৮), মনসুর আহমেদ সাকী (চাঁদপুর-২) এবং মুহা. শাহজাহান আলী তালুকদার (বগুড়া-৩)। তবে বাগেরহাট-১ আসনে দলটির প্রার্থী মুজিবর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দলের মোট মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত তাদের ৩৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। বাকিদের বিষয়ে আগামীকাল (রোববার) থেকে পুনরায় আপিল কার্যক্রম শুরু হবে, যা আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান তিনি।

এসএএ/বিআরইউ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!