1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারী তুষারপাতে বাতিল দুই ম্যাচ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ভারী তুষারপাতে বাতিল দুই ম্যাচ

প্রতিনিধি

জার্মান ফুটবলের শীর্ষ লিগে দুটি ম্যাচ বাতিল হয়েছে। ভারী তুষারপাতের কারণে স্টেডিয়ামের নিরাপত্তা শঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জার্মানির উত্তরের হ্যামবুর্গ শহরে আজ (শনিবার) আরবি লাইপজিগের বিপক্ষে সেন্ট পাউলির ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচ বাতিলের কয়েক ঘণ্টা পর লিগ নিশ্চিত করে, হফেনহেইমের বিপক্ষে ভার্দার ব্রেমেনের খেলাও হচ্ছে না।

সেন্ট পাউলি জানিয়েছে, নিরাপদের ম্যাচ আয়োজন নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করেছে তারা। কিন্তু সেটা সম্ভব হয়নি।

তুষার সরানোর জন্য কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু স্টেডিয়ামের ছাদের তুষার সরানো কঠিন হয়ে পড়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেন্ট পাউলি। ক্লাবটি আরও যোগ করেছে, জরুরি সেবা, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ও স্বাস্থ্যসেবায় চাপ কমাতে ম্যাচ বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে তাদেরকে। ১৮ দলের বুন্দেসলিগায় চতুর্থ স্থানে লাইপজিগ এবং ১৬তম সেন্ট পাউলি।

ব্রেমেন বলেছে, বরফ ও তুষারপাতের কারণে ৪২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে নিরাপদে ম্যাচ আয়োজন করা অসম্ভব ছিল। জরুরি বহির্গমনের পথ বন্ধ থাকায় ও দর্শকদের ভ্রমণ জটিলতার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা। বুন্দেসলিগা জানিয়েছে, দুটি বাতিল ম্যাচের নতুন সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!