1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গণভোট নিয়ে ভোটারদের সচেতনতায় প্রচার কার্যক্রমে সহায়তার আহ্বান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গণভোট নিয়ে ভোটারদের সচেতনতায় প্রচার কার্যক্রমে সহায়তার আহ্বান

প্রতিনিধি

গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে চলমান প্রচার কার্যক্রমে সহায়তা করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও অপতথ্য মোকাবিলায়ও সাংবাদিকদের সহায়তা প্রত্যাশা করেন তিনি। শুক্রবার (৯ জানুয়ারি) পিআইবির সেমিনার কক্ষে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের এ আহ্বান জানান সচিব।

মাহবুবা ফারজানা বলেন, দেশের সব মানুষ একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। আপনাদের ক্ষুরধার লেখনী এখন জরুরি। গুজব ও অপতথ্য রোধে আমাদের সহায়তা করবেন। আজ শক্ত হাতগুলো আমাদের নরম হাতের সঙ্গে যুক্ত হোক। একসঙ্গে হাতে হাত ধরে চললে দেশটা সুষ্ঠু পরিণতির দিকে যাবে। সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো।

সচিব জানান, প্রান্তিক পর্যায়ের প্রায় ৪০ শতাংশ মানুষ গণভোট কী জানে না। তাই মাল্টিমিডিয়া ব্যবহার করে ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ভোটালাপ উঠান বৈঠক ও টেন মিনিট ব্রিফ করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মোবাইল ফোন ব্যবহার করে গণভোটের নিয়ম শেখাচ্ছেন তথ্য আপা।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল বলেন, ডিআরইউ সদস্যরা মাঠ পর্যায়ে থেকে প্রতিবেদন তৈরির কাজ করেন। তাই তাদের নির্বাচন, এআই, ফ্যাক্টচেকসহ প্রযুক্তিবিষয়ক বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রয়োজন। আমি আশা করবো পিআইবি ডিআরইউকে সঙ্গী করে একসঙ্গে এগিয়ে যাবে।

পিআইবি পরিচালক কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্মসচিব রিয়াসাতুল ওয়াসিফ, প্রশিক্ষক জিয়াউর রহমান, গোলাম মুর্শেদ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৫০ জন সাংবাদিক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!