1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার

প্রতিনিধি

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারের কুতুবদিয়ায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একজন জেলে। নিখোঁজের একদিন পর শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারটি দুর্ঘটনার পর ডুবে যায়।

নিহতরা হলেন—কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের ছেলে ও ট্রলারের মাঝি এহেছান (২৬) এবং আলী আকবর ডেইলের বাসিন্দা লেড়ু (১৭)। এখনো নিখোঁজ রয়েছেন অমজাখালী এলাকার মাহামুল করিমের ছেলে ফয়সাল (১৯)।

ট্রলার মালিক বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ কামাল সওদাগর বলেন, মাছ ধরার জন্য জাল নিক্ষেপের সময় নোঙরের সঙ্গে আটকে গিয়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে মোট আটজন জেলে ছিলেন, ঘটনার পর পাঁচজন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হন। পরে তল্লাশি চালিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়

নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য অনুসন্ধান কার্যক্রম অব্যাহত বলে জানান তিনি

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ট্রলার ডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে, মরদেহ পরিবারের হেফাজতে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!