1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএলে ম্যাচসেরা হয়ে সাকিবকে কেন কৃতিত্ব দিলেন ওয়াসিম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বিপিএলে ম্যাচসেরা হয়ে সাকিবকে কেন কৃতিত্ব দিলেন ওয়াসিম

প্রতিনিধি

চলমান বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম। নিজের প্রথম মাচেই দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জেতাতে অবদান রেখেছেন এই ওপেনার। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে এদিন ৩৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি।

কিছুদিন আগেই আইএলটি-টোয়েন্টিতে খেলেছেন ওয়াসিম। এমআই এমিরেটসে সাকিব আল হাসানের সাথে একই দলে খেলেছেন তিনি। বিপিএলে আসার আগে সাকিবের কাছ থেকে টোটকা নিয়েছেন। তা কাজেও দিয়েছে বলে জানান ওয়াসিম।

ম্যাচসেরা হওয়া ওয়াসিম বলেছেন, ‘সাকিব ভাই আমাদের বড় ভাই। অনেক ক্রিকেট খেলেছি উনার সাথে। বাংলাদেশের হয়ে অনেক খেলেছেন তিনি। একজন লিজেন্ড। উনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। বাংলাদেশে কী করতে পারি তা জিজ্ঞেস করেছি, তিনি কিছু পরামর্শ দিয়েছেন, আমি এখানে সেগুলো কাজে লাগিয়েছি।’

ম্যাচসেরা হওয়া নিয়ে ওয়াসিম বলেন, ‘প্রথমত আমি আমার প্রিয় আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। দলে অবদান রেখে আমি বেশ খুশি। প্রথমবার বিপিএলে ম্যাচসেরা হলাম। চেষ্টা করব মোমেন্টাম ধরে রেখে সামনে এগিয়ে যেতে।’

আইএলে খেলার কারণে বিপিএলে খেলায় সাহায্য হয়েছে কিনা জানালেন ওয়াসিম, ‘হ্যাঁ আইএলটি-টোয়েন্টি আমাদের অনেক সাহায্য করে। সব বড় বড় প্লেয়াররা সেখানে খেলে। তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করছি। অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি আমরা। সেসব আজকে কাজে লাগিয়েছি। আমাকে অনেক সাহায্য করেছে।’

সিলেটের উইকেট নিয়ে ওয়াসিম বলেন, ‘উইকেট কঠিন ছিল শুরুতে। সকালে বল একটু এদিকসেদিক করছিল। ১০ ওভার পরে উইকেট বেটার ছিল। পরে আমরা ভালোভাবে শুরু করেছি, পরে মোমেন্টাম ক্যারি করেছি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!