1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল

প্রতিনিধি

পাইপ ফেটে সড়কে ছড়িয়ে পড়ল ভোজ্যতেল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে জাহাজ থেকে ভোজ্যতেল আনলোড করার সময় একটি পাইপ ফেটে সড়কে তেল ছড়িয়ে পড়েছে। এতে একদিকে যান চলাচলে বিঘ্ন ঘটে, অন্যদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে উৎসুক জনতার মধ্যে হুড়োহুড়ি দেখা যায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কাঁচপুর ব্রিজের নিচে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর এলাকায় নোঙর করা একটি জাহাজ থেকে পাইপের মাধ্যমে টিকে গ্রুপের সয়াবিন তেল আনলোড করা হচ্ছিল। হঠাৎ করে পাইপ ফেটে গেলে বিপুল পরিমাণ ভোজ্যতেল সড়কে ছড়িয়ে পড়ে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়।

একপর্যায়ে রাস্তায় জমে থাকা তেল সংগ্রহ করতে বালতি, ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে লোকজন ছুটে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে দ্রুত তেল সরবরাহের লাইন বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, জাহাজ থেকে তেল নামানোর সময় সরবরাহকারী পাইপ ফেটে ভোজ্যতেল রাস্তায় ছড়িয়ে পড়ে। প্রথমে অনেকে জ্বালানি তেল ভেবে আতঙ্কিত হন, আবার কেউ কেউ বিস্ফোরণের গুজব ছড়ান। তবে এখানে কোনো বিস্ফোরণ বা ঝুঁকিপূর্ণ কিছু ঘটেনি। এটি সম্পূর্ণ ভোজ্যতেল।তিনি আরও বলেন, ভোজ্যতেল হওয়ায় বড় ধরনের কোনো ঝুঁকির আশঙ্কা নেই। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সে জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়ক পরিষ্কার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কাজ শুরু করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!