1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, ১৯ লাখ টাকা জরিমানা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, ১৯ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি

কৃষিজমির মাটি ইটভাটায় ব্যবহার, ১৯ লাখ টাকা জরিমানা
নীলফামারীতে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে চারটি ইটভাটার মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর উপজেলার কামারপুকুর এলাকার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ও নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সৈয়দপুর থানা পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহায়তা করেন।

জানা যায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কামারপুকুর এলাকার মেসার্স সোনার বাংলা ব্রিকস, মেসার্স বিপিএল-২ ব্রিকস, মেসার্স এ এস বি ব্রিকস এবং ব্রিকস লিংক লিমিটেড নামের ইটভাটায় অভিযান চালানো হয়। কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে এসব চারটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষিজমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের দায়ে চারটি ইটভাটার মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!