1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ ভারতের ভেন্যুতে খেলবে না : উপদেষ্টা রিজওয়ানা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশ ভারতের ভেন্যুতে খেলবে না : উপদেষ্টা রিজওয়ানা

প্রতিনিধি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতের কোনো ভেন্যুতে খেলবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান। ভারতের ভেন্যুতে খেলতে যাওয়া নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে এটিই সরকারের পক্ষ থেকে আসা সবশেষ বক্তব্য।

ভারতে খেলতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ‘বাংলাদেশ ওই (ভারতের) ভেন্যুতে খেলবে না।’ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বন্ধুত্বের সম্পর্ক থাকলেও প্রয়োজনে ‘চোখে চোখ রেখে’ কথা বলা যায়। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘ইন জেনারেল আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব। ভারত হচ্ছে আমাদের বৃহত্তম প্রতিবেশী, তার সঙ্গে আমাদের সম্পর্ক সব সময় বন্ধুত্বপূর্ণ থাকবে– এটাই আমরা চাই।’

উপদেষ্টা আরও যোগ করেন, যখন দেখা যায় কোনো একটি দেশের আচরণে বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর কিছু ঘটছে, তখন আনুষ্ঠানিকভাবে সাড়া দেওয়ার অধিকার দেশের আছে। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যেখানে আমাদের মনে হয় যে আমাদের নিজের দেশের মর্যাদার স্বার্থে, নিজের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতির যে একটা মূলমন্ত্র আছে, একই সঙ্গে একটা গাম্ভীর্য আছে, এটা বিশ্ব দরবারে তুলে ধরা দরকার, সে ক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো।’

একই সভায় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। তিনি জানান, কোনো প্রার্থী বা দল যদি যথাযথ প্রমাণসহ কোনো রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা দ্বৈত মানদণ্ডের অভিযোগ আনে, তবে তা নির্বাচন কমিশন (ইসি) খতিয়ে দেখবে। সরকারের হাতে এ ধরনের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এলে তা-ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসিতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!