1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাইপলাইনের ওপর ঘর তুলে বিপিসির তেল চুরি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাইপলাইনের ওপর ঘর তুলে বিপিসির তেল চুরি

প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইনে ছিদ্র করে অভিনব কায়দায় তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনের ওপর টিনশেড ঘর তুলে মাটির ১২ ফুট নিচে ছিদ্র করে এই চুরির চেষ্টা চালানো হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হাদি ফকিরহাট বাজার এলাকায় পাইপলাইন থেকে তেল উপচে সড়কে পড়লে বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে বিপিসি কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেল সরবরাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরজাহান নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দা মো. আফসার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পাইপলাইনের ঠিক ওপরে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরে ঘরটি আমিরুল ইসলাম নামে একজনের কাছে ভাড়া দেওয়া হয়। ভাড়া নেওয়ার পর আমিরুল ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে নিচে থাকা পাইপলাইনে ছিদ্র করেন। শুরুতে গোপনে তেল চুরির চেষ্টা করা হলেও বৃহস্পতিবার সকালে ছিদ্রটি দিয়ে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হতে শুরু করলে আমিরুল পালিয়ে যান।

পাইপলাইন থেকে বের হওয়া তেল ঘর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বালতি, মগসহ বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন। পরে বিপিসির কর্মকর্তারা এসে তেল সরবরাহ বন্ধ করলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির পাইপলাইন ফুটো করে তেল চুরির চেষ্টা করছিল একটি চক্র। এ ঘটনায় আটক নুরজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিপিসি কর্মকর্তাদের অভিযোগ সাপেক্ষে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!