1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারায়ণগঞ্জে সড়কে কৃষকের মৃত্যু, মরদেহ ঢাকা মেডিকেলে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সড়কে কৃষকের মৃত্যু, মরদেহ ঢাকা মেডিকেলে

প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিশ্বরোড খালপার এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মো. মনির হোসেন(৭০) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ খালপাড় এলাকার মৃত আ. আজিজ মিয়ার ছেলে। নিহতের মেয়ের জামাই বিল্লাল হোসেন জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে আমার শ্বশুর নিজের জমিতে কাজ করার জন্য বাড়ির পাশে বিশ্বরোডের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার শ্বশুর আর বেঁচে নেই।

 

তিনি আরও জানান, এ ঘটনায় স্থানীয় ঘাতক বাসটি রূপগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!