1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ

প্রতিনিধি

মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ
৪৪তম বিসিএস পরীক্ষা–২০২১ -এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।মঙ্গলবার (০৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে সাময়িকভাবে (প্রোভিশনালি) প্রকাশিত ফলাফলে যে সব প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সে সব প্রার্থীকে মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য ছক পূরণ করে সংশ্লিষ্ট সনদ বা রেকর্ডপত্রসহ আগামী ১২ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখায় ডাকযোগে বা সরাসরি পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ করে। নতুন এই ফলে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে (প্রোভিশনালি) মনোনয়ন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!