1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রতিনিধি

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি (এম)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভে বক্তব্য দেন সিপিবি (এম)-এর কেন্দ্রীয় সংগঠক কমরেড শাহিন আহমেদ। তিনি বলেন, শনিবার পৃথিবীতে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। পুরো বিশ্ব তা প্রত্যক্ষ করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধ। তিনি বলেন, মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার সময় জাতিসংঘ নামের ‘অটিস্টিক প্রতিষ্ঠান’ কোনো প্রতিবাদ করেনি। আজ জাতিসংঘের শান্তি মিশন কোথায়, আন্তর্জাতিক আদালত কোথায়— প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, যেসব অঞ্চল খনিজ সম্পদে ভরপুর, সেসব অঞ্চলই আমেরিকার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা ‘খেয়ে শেষ’ করে এখন আমেরিকা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে নজর দিয়েছে। পুরো পৃথিবী এখন জেগে উঠেছে। আমেরিকাতেই লাল পতাকায় ছেয়ে গেছে। তিনি বলেন, ‘একটা মানুষ যখন বেশি লাফালাফি করে, ধরে নিতে হবে তার পতন অনিবার্য।’ অচিরেই পৃথিবী শোষণ ও বঞ্চনামুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিক্ষোভে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি (এম)-এর কমরেড এম এ সামাদ। তিনি বলেন, আমেরিকা সোভিয়েত ইউনিয়ন ও ইরাক ধ্বংস করেছে এবং কেবল ইসরায়েলকে রক্ষা করছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘ভিয়েতনামের কথা কি আপনার মনে আছে? অনেক মার্কিন সৈন্যকে প্রাণ দিতে হয়েছে।’ তিনি বলেন, কমরেড মাদুরো যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হোক। অথচ তাকে এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর চেয়ে বেহায়াপনা আর হতে পারে না। এম এ সামাদ আরও বলেন, তিনি গতকাল ট্রাম্পের ফেসবুক পেজে নিজের পরিচয় দিয়ে এ বিষয়ে জানতে চেয়েছেন। সেখান থেকে উত্তর এসেছে—‘প্লিজ ওয়েট সেভেনটি টু আওয়ার’। তিনি বলেন, ‘দেখি কী হয়।’

তিনি আরও বলেন, এই পৃথিবীতে একদিন আমেরিকার কোনো অস্ত্র, দূতাবাস কিংবা পতাকা থাকবে না। সেই দিন ঘনিয়ে আসছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আপনার পরিণতি কী হবে।’ তিনি বলেন, এই পৃথিবী পারমাণবিক অস্ত্র বা কোনো ধরনের অস্ত্রকে ভয় পায় না।

বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!