1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয় ধর্ষণ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয় ধর্ষণ

প্রতিনিধি

বাবার নির্দেশে চাচার হাতে খুন হয় আয়েশা, হত্যার আগে করা হয় ধর্ষণ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নিজ বসতঘরের রান্নাঘর থেকে আয়েশা (১১) নামে স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় অভিযুক্ত আয়েশার চাচাতো চাচা রুবেল ও নিহতের বাবা বাবুল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্তরা।জানা যায়, দুপুরে চাচা রুবেলকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নিহতের বাবার জড়িত থাকার কথা স্বীকার করেন রুবেল। পরবর্তীতে, বাবুলকেও গ্রেপ্তার করা হয়।

জবানবন্দির পরিপ্রেক্ষিতে ঘটনা সূত্রে পুলিশ জানায়, নিহত আয়েশার মা সৌদি আরবে থাকেন। বাড়িতে তাদের সঙ্গে বসবাস করা দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে আয়েশা তার বাবাকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পান। ঘটনাটি মা ও পরিবারের অন্য সদস্যদের জানিয়ে দেওয়ার কথা বললে না জানানোর অনুরোধ করেন বাবুল। এরপরই মেয়েকে হত্যার পরিকল্পনা করেন তিনি। এদিকে বাড়িতে প্রতি বেলায় খাবার খেতে আসতেন তার চাচাতো চাচা রুবেল। রুবেলকে বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে নিজ কন্যা আয়েশাকে হত্যার নির্দেশ দেন বাবুল। তার নির্দেশেই আয়েশাকে ধর্ষণ শেষে প্রায় ৭-৮ মিনিট শ্বাসরোধ করে হত্যা করেন রুবেল। এরপরে বাবা ও চাচা মিলে মরদেহ বস্তায় বন্দী করে গুমের চেষ্টা করে। তারা গুমে ব্যর্থ হয়ে বস্তাটি রান্নাঘরের এক কোণে রেখে দেয়। যা পরে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম  বলেন, চাচা রুবেলের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে নিহতের বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে তারা হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাছাড়া প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সব তথ্য প্রমাণও পাওয়া গেছে। বিচারের জন্য বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে।

উল্লেখ্য, দুদিন নিখোঁজের পর রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামের নিজ বসত বাড়ির রান্নাঘর থেকে স্কুলছাত্রী আয়েশা মনির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!