1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে অস্ত্রের মুখে ৪২ ভরি স্বর্ণ ছিনতাই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৪২ ভরি স্বর্ণ ছিনতাই

প্রতিনিধি

চট্টগ্রামে অস্ত্রের মুখে ৪২ ভরি স্বর্ণ ছিনতাই
চট্টগ্রামের পাঁচলাইশে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কারিগরদের কাছ থেকে আনুমানিক ৪২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে মাঠে কাজ করছে পুলিশ।

ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, গতকাল রোববার বাসা থেকে তার কারিগররা কারখানায় আসছিলেন। পথে পাঁচলাইশ থানাধীন হামজারবাগ লিংক রোড এলাকায় ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। ছিনতাইকারীর দলে প্রায় আট/দশজন সদস্য ছিল। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে আমার কর্মচারীদের জিম্মি করে তাদের কাছে থাকা ৪২ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের মধ্যে একজনকে আমার কারিগরদের চিনতে পেরেছে। তাদের একজনের নাম সুমন। যে বিগত চার পাঁচ বছর আগেও আমার ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ডাকাতি করেছিল। তার পেশায় হলো স্বর্ণ ডাকাতি করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!