1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এবিবি’র চেয়ারম্যান হলেন মাসরুর আরেফিন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এবিবি’র চেয়ারম্যান হলেন মাসরুর আরেফিন

প্রতিনিধি

এবিবি’র চেয়ারম্যান হলেন মাসরুর আরেফিন
দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। একইসঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

সম্প্রতি অনুষ্ঠিত এবিবি’র ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ ২০২৬–২০২৭ মেয়াদের জন্য দুই বছরের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এজিএমে তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারা হলেন— প্রাইম ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ, পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।

এছাড়া এনআরবি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পদাধিকারীদের পাশাপাশি এজিএমে দেশের বিভিন্ন ব্যাংকের আরও ১২ জন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবি’র বোর্ড অব গভর্নেন্সের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

নতুন নেতৃত্বের মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে পেশাদারিত্ব, নীতিগত সংস্কার ও সমন্বিত উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!