1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবকে পেছনে ফেলে বিপিএলে নাসুমের রেকর্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাকিবকে পেছনে ফেলে বিপিএলে নাসুমের রেকর্ড

প্রতিনিধি

সাকিবকে পেছনে ফেলে বিপিএলে নাসুমের রেকর্ড
নাসুম আহমেদের উইকেট উদযাপন।
নোয়াখালী ওয়ারিয়র্সকে লজ্জার রেকর্ডে ফেলে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সিলেট টাইটানস। বল হাতে একাই নোয়াখালীর ব্যাটিং লাইনআপে ধস নামান সিলেটে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নিয়েছেন পাঁচটি উইকেট। তাতেই এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটানস ও নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৭ রান খরচ করেন নাসুম আহমেদ। উইকেট নিয়েছেন পাঁচটি। বিপিএলে স্পিনারদের মধ্যে এটাই সেরা বোলিং ফিগার।

এর আগে স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ৩.৫ ওভার বল করে ৫ উইকেটে নিতে সাকিব খরচ করেছিলেন ১৬ রান। ২০১৭ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে রংপুর রাইডার্সের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন সাকিব। অবশ্য এত ভালো বল করেও দলকে জেতাতে পারেননি সাকিব। রংপুরের কাছ ৩ রানে হেরেছিল ঢাকা।

এদিকে বিপিএলর ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি পেসার তাসকিন আহমেদের দখলের। বিপিএলের গত আসরে রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে মাত্র ১৯ রান খরচ করে একাই সাতটি উইকেট নিয়েছিলেন তিনি। তালিকার দুই নম্বরে অবস্থান মোহাম্মদ আমিরের ১৭ রানের খরচায় তিনি নেন ছয়টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!