1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বেবিচকে দুর্নীতি ও অনিয়ম : দুদকের অভিযান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বেবিচকে দুর্নীতি ও অনিয়ম : দুদকের অভিযান

প্রতিনিধি

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন প্রকল্পে কাজ শেষ না করেই বিল উত্তোলনসহ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় বলে জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।

দুদক জানায়, অভিযানকালে রিটেনশন মানি, সফট ওপেনিং, আমদানি করা মালামাল, প্রকৌশলীদের আবাসন এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত কাগজপত্র বিশ্লেষণ শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। রোববার চাঁদপুর জেলার মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানকালে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগেও চাঁদপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে টিকিট সেকশন, আউটডোর ও ইনডোর সেবা কার্যক্রম, রোগীদের খাবার সরবরাহ এবং রান্নাঘরের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

একই দিন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা কম্বাইন্ড হার্ভেস্টারসহ বিভিন্ন কৃষিযন্ত্র অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে টাঙ্গাইল দুদকের জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কৃষিযন্ত্র বিতরণ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ, উপকারভোগীদের সঙ্গে যোগাযোগ এবং সরেজমিন পরিদর্শন করা হয়। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!