1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের সংলাপের আহ্বান জানাল সৌদি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের সংলাপের আহ্বান জানাল সৌদি

প্রতিনিধি

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-কে সংলাপে আসার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে এ তথ্য। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি পোস্ট করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, “ইয়েমেনের সরকার (ইয়েমেন প্রেসিডেন্ট কাউন্সিল-ওয়াইপিসি) সম্প্রতি সৌদি আরবের সঙ্গে দক্ষিণ ইয়েমেনে সক্রিয় বিভিন্ন দল ও গোষ্ঠীর সঙ্গে সংলাপের আমন্ত্রণ জানিয়েছে এবং রিয়াদ তাতে সমর্থন জানিয়েছে। রিয়াদ মনে করে, দক্ষিণ ইয়েমেনে একটি ন্যায্য সমধানের জন্য দক্ষিণের সব রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে বিস্তৃত আলোচনা হওয়া জরুরি।”

গত কাল শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এসটিসির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি বলেন আগামী ২ বছরের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। ভাষণে আল জুবাইদি বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা; আর এ লক্ষ্য অর্জনের জন্য আমরা একটি দুই বছর মেয়াদী রূপান্তর বা ক্রান্তিকালীন পর্ব শুরুর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। দুই বছর আলোচনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে (স্বাধীনতার প্রশ্নে) আমরা গণভোটের আয়োজন করব।”

সেই সঙ্গে সতর্কবার্তা দিয়ে ভাষণে তিনি বলেছিলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করতে চাই। যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় উৎসাহ না দেখায়, অথবা ফের যদি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের জনগণ, তাদের ভূমি এবং বাহিনীর ওপর কোনো ধরনের হামলা হয়, তাহলে আমরা দু’বছর অপেক্ষা করব না। তার আগেই স্বাধীনতা ঘোষণা করব। এটি একটি সাংবিধানিক ঘোষণা।” এইদারুস আল জুবাইদি এ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনে রাজধানী সানা দখল করার পর ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদিতে আশ্রয় নেন। হুথি বিদ্রোহীদের দমন এবং মনসুর আল হাদীকে ফের ক্ষমতায় ফেরাতে নিজেদের, আমিরাতের এবং ইয়েমেনের সেনাবাহিনীর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি।

২০১৫ সাল থেকে হুথিদের বিরুদ্ধে অভিযানে নামে এই জোট। তবে অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সেভাবে দুর্বল করা সম্ভব হয়নি। তবে গত প্রায় এক যুগ ধরে চেষ্টার পরও পুরো ইয়েমেন দখল করতে পারেনি হুথি গোষ্ঠী। বর্তমানে রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে হুথি গোষ্ঠী এবং দক্ষিণাঞ্চল আছে ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের দখলে (ওয়াইপিসি)। সৌদি আরব ও সৌদি নিয়ন্ত্রণাধীন জোট ওয়াইপিসিকে ইয়েমেনের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এদিকে ২০১৫ সালে ইয়েমে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানের সময় মিত্র হিসেবে জোটে যোগ দিয়েছিল এসটিসি। পরে অবশ্য তারা জোট থেকে সরে যায়।

এরপর ২০২২ সালে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাদ্রামৌতসহ দক্ষিণের বিস্তৃত এলাকা দখল করে এসটিসি। এ সময় আমিরাতের সঙ্গে সঙ্গে তাদের মিত্রতা হয়। গত কয়েক বছর ধরে এসটিসিকে আমিরাত অস্ত্র-রসদ দিয়ে তাদের সহযোগিতা করছে বলে জানা গেছে। এসটিসির সঙ্গে আমিরাতের আঁতাত সম্প্রতি প্রকাশিত হওয়ার পর গত ৩০ ডিসেম্বর ইয়েমেন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে আমিরাতকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সৌদি। সেই আল্টিমেটাম মেনে ইতোমধ্যেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে আমিরাত।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!