ইপেপার / প্রিন্ট
বুয়েটের ডিজাইন করা নিরাপদ তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশার) পাইলটিং কর্মসূচি শনিবার (৩ জানুয়ারি) উদ্বোধন করা হবে।
শুক্রবার (২ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র জোবায়ের হোসেন জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় আফতাবনগর (আড্ডার মোড় থেকে একটু সামনে জি ব্লক মেইন রোড) থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
জানা গেছে, অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও সংহতি উন্নয়ন বিষয়ক) লে. জে. (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
অন্যদিকে ঢাকার আরেক প্রান্তে বেলা ১১টায় তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হবে গণপূর্ত অধিদপ্তরের সরকারি স্কুল কলোনি, ঝিগাতলা, ধানমন্ডিতে। সেখানেও একই অতিথিরা উপস্থিত থাকবেন।