1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭

প্রতিনিধি

প্রবল বৃষ্টি এবং তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের কাবকান জেলায় ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১১ জন। হেরাতের গভর্নরের মুখপাত্র ইউসেফ সাঈদি এ তথ্য নিশ্চিত করেছেন এএফপিকে।

ইউসেফ জানান, বেশ কয়েক মাস শুষ্ক থাকার পর গত সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে কাবকানসহ হেরাতের বিভিন্ন জেলায়। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বৃহস্পতিবার কাবকানে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা বিভাগের মুখপাত্র মোহাম্মদ ইউসেফ হামাদ জানিয়েছেন, গত কিছু দিন ধরে আফগানিস্তানের উত্তর, দক্ষিণ, পশ্চিম ও মধ্যাঞ্চলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টি ও তুষারপাত শুরু হয়েছে। আবহাওয়াগত এই দুর্যোগের জেরে ইতোমধ্যেই কয়েক শ’ গৃহপালিত পশু মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১ হাজার ৮০০টি পরিবার।

দুর্যোগ কবলিত বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির হিসাব নিতে গিয়েছেন কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তরা ও কর্মীরা। ক্ষতির শিকার পরিবারগুলোকে সরকারিভাবে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন হামাদ।

প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মতো আফগানিস্তানেও গত বেশ কয়েক বছর ধরে খরা, অতিবর্ষণ, ভূমিধস ও আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ নিয়মিতই হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দশকের পর দশক ধরে গৃহযুদ্ধের জেরে দুর্বল অবকাঠামো, প্রাকৃতিক বনজঙ্গল উজাড় হতে থাকা এবং বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন এসব দুর্যোগ এবং তার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য দায়ী।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!