1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রতিনিধি

মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া এভিনিউয়ে।

পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে সেখানে। সার্বিক নিরাপত্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে।

পুরো মানিক মিয়া এভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন কোন ধরনের অঘটন ঘটাতে না পারে সেই দিকে কঠোর নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

জানাজা ঘিরে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

জানাজায় যারা অংশ নিতে এসেছেন তাদের আসাদগেট দিয়ে ধানমন্ডি ২৭ হয়ে খেজুর বাগানের মাঠে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। মানিক মিয়া এভিনিউ-এর পশ্চিম পাশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আশপাশের ভবনে সেনাবাহিনী পুলিশের গঠন নজরদারি রয়েছে।

দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মরদেহ গতকাল এভারকেয়ার হাসপাতালেই রাখা হয়। এরপর আজ (বুধবার) সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। সেখান থেকে তার মরদেহ নেওয়া হয় গুলশানে তারেক রহমানের বাসভবনে। এরপর সেখান থেকে নেওয়া হয় মানিক মিয়া এভিনিউয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!