1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ফের হামলা হতে পারে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘ফের হামলা হতে পারে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

প্রতিনিধি

‘ফের হামলা হতে পারে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের
তেহরান যদি তার পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প আবারও শুরু করে, তাহলে ইরানে ফের বড় ধরনের হামলা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি সম্প্রতি জেনেছি যে তারা (তেহরান) ফের অস্ত্র ও অন্যান্য অনেক কিছু তৈরি করছে। আমি আরও জানতে পেরেছে যে (জুন মাসের সংঘাতের সময়) ইরানের যেসব এলাকা আমরা অভিযান চালিয়ে ধ্বংস করেছিলাম, সেসব তারা ব্যবহার করছে না, অন্য নতুন বিভিন্ন জায়গায় তাদের এই তৎপরতা চলছে।”

“আমরা জানি ঠিক কোন কোন জায়গায় তারা যাচ্ছে এবং কী কী করছে। আমি আশা করছি তারা যা করছে, তা বন্ধ করবে; কারণ আমরা বি-২ (মার্কিন বাহিনীর ব্যবহৃত কৌশলগত ভারী বোমারু বিমান) বিমানে আর জ্বালানি খরচ করতে চাই না।”

তেহরান যদি এই সতর্কবার্তাকে আমলে না নেয়, তাহলে ফের বড় ধরনের হামলা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় থাকবে না— উল্লেখ করে ট্রাম্প বলেন, “(ইরানে হামলা চালিয়ে ফিরে আসতে) মাত্র ৩৭ ঘণ্টা সময় লাগবে। আমি আবারও বলছি, আমরা বি-২ বিমানে জ্বালানির অপচয় চাই না।”

প্রসঙ্গত, ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি আছে— অভিযোগ তুলে গত ১২ জুন ইরানে বিমান অভিযান পরিচালনা করে ইসরায়েল। এক সপ্তাহ পর সেই অভিযানে যোগ দেয় যুক্তরাষ্ট্রও।

সেই অভিযানে ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, পাশাপাশি সেনাপ্রধান মোহম্মদ বাঘেরিসহ নিহত হন উচ্চপদস্থ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা এবং অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!