1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুতিনের বাসভবনে হামলায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ ট্রাম্প - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পুতিনের বাসভবনে হামলায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ ট্রাম্প

প্রতিনিধি

পুতিনের বাসভবনে হামলায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় ‘অত্যন্ত ক্ষুব্ধ’ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘খুবই সংবেদনশীল সময়ে’ এই হামলা ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলা ঘটে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার পুতিনের বাসভবন লক্ষ্য করে ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থার মাধ্যমে সবগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছে।

এই হামলার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করেছেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান মস্কো পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।তবে ইউক্রেনের প্রেসিডেন্ট এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা বলেছেন, শান্তি সংলাপকে বাধাগ্রস্ত করার জন্য এই হামলা রাশিয়া নিজেই চালিয়েছে।

এদিকে যখন এই হামলা ঘটে, সে সময় ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছিলেন ট্রাম্প। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আজ (রুশ স্থানীয় সময়) ভোরে প্রেসিডেন্ট পুতিন আমাকে জানিয়েছেন হামলার এই ঘটনা। এটা খুবই খারাপ হয়েছে এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ। খুব সংবেদনশীল সময়ে এই হামলা ঘটেছে।”

হামলার জন্য পরোক্ষভাবে ইউক্রেনকে দায়ী করে কড়া বার্তাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, “টমাহকের ব্যাপারটা ভুলবেন না কিন্তু। আমি টমাহক থামিয়েছি। আমি এটা চাইনি।”

প্রসঙ্গত, এর আগে ইউক্রেন বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র প্রদানের অনুরোধ জানিরয়েছিল; কিন্তু ট্রাম্প তাতে সাড়া দেননি।

সোমবারের হামলার পরপরই রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে হোয়াইট হাউসে যোগযোগ করা হয়েছিল। হামলার খবর ট্রাম্পকে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ।

পরে সাংবাদিকদের উশাকভ বলেছেন, পুতিনের বাসভবনে হামলার খবর শুনে ‘হতবাক’ হয়ে গিয়েছিলেন ট্রাম্প। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা (ইউক্রেনকে) টমাহক দিইনি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!